জুয়া খেলতে গিয়ে ধরা পরল ৪ জুয়াড়ি। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে কালিয়াচেক ছায়াকনি হলে। গ্রেফতার করা হয় ৪ জনকে। যদিও অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয় বলে খবর।
পুলিশ সুত্রে জানা যায়, কিছু দিন ধরে কালিয়াচকের ছায়াকনি এলাকায় জুয়ার ঠেক বসছে বলে পুলিশের কাছে খবর আসে। সেই মতো এদিন কালিয়াচক থানার পুলিশ হানা দেয় ওই এলাকায়। সেখান থেকে পুলিশ সেনাউল শেখ, বাড়ি মোথাবাড়ি, আলিফুল ইসলাম, বাড়ি গোলাপগঞ্জ, রাসিকুল শেখ, বাড়ি অচিন্তলা ও ইলিয়াস শেখকে গ্রেপ্তার করে বলে খবর। সেই সঙ্গে উদ্ধার করা হয় নগদ ১৮,০০০ টাকা। মঙ্গলবার সকালে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয় বলে জানা যায়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/aUkGWWA-8eM